নাগরিককে আত্মহত্যা থেকে নিরস্ত করেছেন প্রেসিডেন্ট

প্রকাশঃ ডিসেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২০ অপরাহ্ণ

0,,18332452_303,00তুরস্কের একটি ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে ঐ কাজ থেকে নিরস্ত করেছেন প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান।

এই লোকটি আত্মহত্যার জন্য ইস্তাম্বুলের বসফোরাস প্রণালীর উপর দিয়ে যাওয়া ব্রীজের রেলিং এ উঠে পড়েছিল। সেই সময় তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরাদোয়ানের গাড়ি বহর ব্রিজটি অতিক্রম করছিল।
প্রেসিডেন্টের সঙ্গে থাকা স্টাফরা এই লোকটিকে রেলিং থেকে নেমে আসতে অনুরোধ করে এবং শেষ পর্যন্ত তারা লোকটিকে প্রেসিডেন্টের কাছে গিয়ে কথা বলার জন্য রাজী করাতে সক্ষম হয়। এরপর লোকটিকে গাড়িতে অপেক্ষমান প্রেসিডেন্টের কাছে নিয়ে গেলে প্রেসিডেন্ট  তাঁর গাড়িতে বসেই লোকটির সঙ্গে কথা বলেন।

জানা যায়, লোকটি পারিবারিক সমস্যার কারণে বিষন্নতায় ভুগছিল। আর যার কারণে সে আত্মহত্যা করতে চেয়েছিল। তুরস্কের একটি বার্তা সংস্থা জানাচ্ছে, পুলিশ দুই ঘন্টা ধরে এই লোকটিকে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল।

প্রেসিডেন্টের দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোয়ান লোকটিকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G