নাটোরে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

নাটোরনাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে সেনানিবাসের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভবনে সেনাবাহিনী পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সেনাবাহিনীর বগুড়া এরিয়া কামান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এইচ এম শহীদুল্লাহ সহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G