নারায়ণগঞ্জে ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ১:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাট এলাকায় অন্তত ৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে কেউ নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সোয়া ১০টায় ঝড়ের সময় ট্রলার ডুবে যায়।

ট্রলারটি নারায়ণগঞ্জ শহর থেকে বন্দরের দিকে যাচ্ছিল। ঘাট ছেড়ে অল্প দূরে যাওয়ার পরপরই বাতাসে ও ঢেউয়ে ট্রলারটি উল্টে যায়।

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পরপর অন্যান্য নৌকার মাঝিরা যাত্রীদের উদ্ধার করে। এখন পর্যন্ত নিহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G