নারীর দিকে ১৪ সেকেন্ড তাকালেই শাস্তি?

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৬ সময়ঃ ১১:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ পূর্বাহ্ণ

indian_woman

‘কোনো নারীর দিকে কোনো পুরুষ ১৪ সেকেন্ড তাকিয়ে থাকলেই পুলিশে অভিযোগ দায়ের করা যাবে। এটা দণ্ডনীয় অপরাধ’- এ রকমই উক্তি করেছেন ভারতের এক পুলিশ কর্মকর্তা।

কেরালা রাজ্যের আবগারি কমিশনার ও ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসার ঋষি রাজ সিং ঐ মন্তব্য করেন। এ সময় সেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ই পি জয়রাজনও ছিলেন।

অবশ্য মন্ত্রী আবার সবার সামনেই বলে দেন যে এ রকম কোনো আইন ভারতে নেই। নিজের মস্তিষ্কপ্রসূত আইনের এ ধারার কথা উল্লেখ করছেন ঐ পুলিশ কর্মকর্তা!

আইনজীবীরাও বলছেন, এ রকম কোনো আইনের ধারাই ভারতে নেই, যাতে শুধু নারীর দিকে তাকিয়ে থাকলেই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়।

ভারতের স্বাধীনতা দিবসের আগে কোচি শহরে ছাত্র-ছাত্রীদের সামনে ভাষণ দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা ঐ মন্তব্য করেন।

মঙ্গলবার ঋষি রাজ সিং বিবিসিকে আবার বলেন, ‘আমি সেদিন যা বলেছিলাম, এখনও সেটাই বলব। আর শুধু ১৪ সেকেন্ড কেন, তার কম সময়ের জন্যও যদি কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকিয়ে থাকেন, যাতে ওই নারীর অস্বস্তি হতে পারে, তাহলেও সেটা শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষণ আর নারীদের হয়রানি রুখতে ২০১৩ সালে ভারতীয় দন্ডবিধিতে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, সেই অনুযায়ী এর জন্য জেলও হতে পারে।’

এই ব্যাখ্যাকে হাস্যকর বলে মন্তব্য করছেন কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী ভারতী মুৎসুদ্দি। তিনি বলেন, কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকালেই সেটা অপরাধ হয় নাকি! তাও আবার ১৪ সেকেন্ড! এই সময়ের ব্যাপারটা উনি কোথায় পেলেন?

সেদিনের ভাষণ মঞ্চে উপস্থিত মন্ত্রী জয়রাজন বলছেন, ‘ওঁরতো এ বিষয়ে মন্তব্য করারই কথা নয়। উনি তো আবগারি দপ্তরের অফিসার। এই বিষয়টা আমি আবগারি মন্ত্রীর নজরে আনব।’

কেরালার ঐ পুলিশ কর্মকর্তা অবশ্য এর আগেও বিতর্ক তৈরি করেছেন। কখনো মন্ত্রীকে স্যালুট করতে অস্বীকার করা, অথবা সহকর্মীরা ঠিকমতো উর্দি না পড়ে আসায় তাঁদের ওপরে ক্ষিপ্ত হয়ে ওঠার ঘটনাও ঘটিয়েছেন তিনি।

তবে রাজনৈতিক নেতা হোন বা আইনভঙ্গকারী সাধারণ নাগরিক –ঋষি রাজ সিংয়ের হাতে পড়লে ছাড়া পাওয়া মুশকিল। কঠোর পুলিশ অফিসার বলে তাঁর পরিচিতি আছে মানুষের মধ্যে।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G