নারী লাঞ্ছনাকারীরা আটক;স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

image_39377ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পহেলা বৈশাখে নারী লাঞ্ছনাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘটনায় ইতোমধ্যেই অনেককেই আটক করা হয়েছে বলে জানান তিনি।

সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক  প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান খানের বরাত দিয়ে বাসস জানিয়েছে,পহেলা বৈশাখে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কতগুলো বিধিনিষেধ,নিয়মকানুনের কথা বলা হয়েছিল। কিন্তু অতিরিক্ত মানুষের ফলে এসব নিয়মকানুন পালন করা সম্ভব হয়নি। অতিরিক্ত মানুষের ফলে পুলিশ নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছিল। এই সুযোগেই দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন,নারী লাঞ্ছনার ঘটনা অবশ্যই দুঃখজনক। সেদিনের ঘটনা আমরা পুরোপুরি বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কয়েকজনকে আটক করা হয়েছে। যারা চিহ্নিত হয়েছে, অপকর্ম করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G