নারী-শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশঃ জুন ১২, ২০১৬ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুর-lokkhipur-map

লক্ষ্মীপুর সদর উপজেলায় অজ্ঞাত এক শিশু (১০) ও নারীর (৩২) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের পোড়াখালী মুচার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, অজ্ঞাতপরিচয় এক নারী ও ছেলে শিশুর মরদেহ খালের পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ দু’টি উদ্ধার করে।

 

শিশুটির সঙ্গে নারীর চেহারার কিছুটা মিল থাকায় তারা মা ও ছেলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গনেশ চন্দ্র দাস বলেন, খালের পানিতে ভেসে আসা দু’টি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G