নাশকতাকারীদের বিরুদ্ধে সংসদে বিল আনার দাবি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hasan mahmudপেট্রোলবোমা হামলাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অবিলম্বে সংসদে বিল আনার জোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীন শিক্ষক পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, পেট্রোল বোমার বিরুদ্ধে অবিলম্বে সংসদে বিল উত্থাপন করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। যাতে ওই পেট্রোলবোমা হামলাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে শাস্তি দেয়া যায়।

তিনি বলেন, খালেদা জিয়ার পেট্রোলবোমা বাহিনীর হামলা থেকে ছাত্র-ছাত্রীরাও রেহাই পাচ্ছে না। সাধারণ মানুষের মত বিএনপির সমর্থকরাও এ থেকে রেহাই পাচ্ছেন না।

আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, যারা খালেদা জিয়ার ইন্টারনেট ও টেলিফোন লাইন কেটে দিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই। কারণ খালেদা জিয়া নিজেই সহিংসতার করতে নির্দেশ দিতেন, এ তথ্য আমাদের কাছে আছে।

কারণ তিনি (খালেদা জিয়া) এখন সন্ত্রাসী ও নৈরাজ্যের নেত্রী হয়ে গেছেন, আন্তজার্তিক সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে যুক্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

প্রতিক্ষণ /এডি /বাবলু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G