না ফেরার দেশে অভিনেতা ‘সায়েম’

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

1431337902মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন টিভি পর্দার তরুণ অভিনেতা সায়েম সাদাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত আড়াইটার দিকে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

রাতে বন্ধুর বাসা থেকে ফেরার পথে অসুস্থ অবস্থায়, রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।002

পরে লাশ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।

এয়ারটেল নিবেদিত ‘ভালোবাসা ১০১’ এবং ‘ভিটামিন টি’ নামে দুটি টেলিছবিতে কাজ করে আলোচনায় আসেন নবীন অভিনেতা সায়েম সাদাত।

সব গুছিয়ে আসার আগেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ অভিনেতা সায়েম সাদাত।

‘ভালোবাসা ১০১’-এর নির্মাতা রেদওয়ান রনি বলেন, “তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি আমার ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’ এবং নতুন ছবি ‘আইসক্রিম’-এও কাজ করেছিলেন। নতুন এই ছবিটির শুধু ডাবিং করা বাকি আছে।”

জানা গেছে, এই অভিনেতা চলতি মাসের প্রথম সপ্তাহে বিয়ে করেন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G