না ফেরার দেশে বিপ্লবী ফিদেল কাস্ত্রো

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৬ সময়ঃ ১২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

castroকিউবার সাবেক প্রেসিডেন্ট এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ফিদেল কাস্ত্রো সবাইকে ছেড়ে চলে গেলেন অজানা মানচিত্রের দেশ না ফেরার দেশে।

এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। খবরটি কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে। যদিও খবরে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রায় অর্ধশতক জুড়ে এক দলীয় কিউবা শাসন করেছিলেন ফিদেল কাস্ত্রো।
তার সমর্থকেরা মনে করেন তিনি জনগণের কাছে কিউবা ফিরিয়ে দিয়েছিলেন। তবে বিরোধীদের চোখে, তিনি ছিলেন বিরুদ্ধ মতের প্রতি নিষ্ঠুর।

গত এপ্রিল মাসে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে বিরল এক ভাষণ দেন মি. কাস্ত্রো। তিনি আধুনিক সময়কে স্বীকার করে নেন কিন্তু বলেন, কিউবার কমিউনিস্ট ধারণা এখনও কার্যকর।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G