নিউমোনিয়া পোলিও রক্ষায় নতুন টিকা

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

kauser_pranjal_1325800520_4-image_395_1191751বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে নতুন দুটি জীবন রক্ষাকারী টিকা প্রবর্তন করা হলো। আশা করা যায়, এর ফলে বছরে ৩০ লাখের বেশি শিশু পোলিও এবং নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পাবে।

আজ শনিবার ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে নিউমোনিয়ার প্রতিষেধক নিউমকোক্যাল টিকা ও পোলিও ইনজেকশনের উদ্বোধন করবেন।

বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা দিয়ে আসছে দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইম্যুনাইজেশন (গ্যাভি), ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল পোলিও এরাডিকেশন ইনিশিয়েটিভ (জিপিইআই)।

২০১৮ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল পরিকল্পনার অংশ হিসাবে এ টিকার ইনজেকশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে এতদিন পোলিওর মুখে খাওয়ানোর টিকা (ওপিভি) ব্যবহার করা হলেও আন্তর্জাতিকভাবে এ টিকার ইনজেকশন (আইপিভি) চালুর সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে গ্যাভির প্রধান নির্বাহী ডা. সেথ বার্কলে বলেন, বাংলাদেশের পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ক্ষেত্রে ২২ শতাংশ শিশুর মৃত্যুর কারণ নিউমোনিয়া। এ রোগের টিকা চালু হলে শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বিগবেডার বলেন, নিউমোনিয়ার টিকা ও পোলিওর ইনজেকশন চালুর মধ্য দিয়ে বাংলাদেশের টিকা দান কর্মসূচি সঠিক পথেই রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় টিকাদান কর্মসূচিতে পিসিভি ও আইপিভি’র সংযোজন, পাঁচ বছরের কম বয়সি শিশুর মৃত্যু ও রোগ-হ্রাসে বড় ধরনের সুফল বয়ে আনবে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G