নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৭ সময়ঃ ৬:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৮ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে নিজ রাইফেলের গুলিতে তুষার কান্তি দে (২৮) নামক এক পুলিশ কস্টেবল আত্মহত্যা করেন।

শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত তুষারের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের ভেতরে পুলিশ কস্টেবল তুষার  নিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে এদিকে গত কয়েকদিন ধরে প্রেমঘটিত বা পারিবারিক কোনও অশান্তিতে ভুগছিলেন বলে ধারণা করছেন তার সহকর্মীরা।

 

প্রতিক্ষণ/এডি/তনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G