নিলয় হত্যা : আরও দুই জন গ্রেফতার

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ৮:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

niloyব্লগার নিলয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৯)। ডিবির পূর্ব জোনের উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত দুইজন ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টার চার্জশিটভুক্ত আসামি। তারা জামিনে বাইরে ছিলেন। তাই ব্লগার নিলয় হত্যার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে ধারণা করে কামাল ও কাওসারকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন ব্লগার নিলয়। সেদিন রাতেই তার স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এঘটনায় আনসারুল্লাহ বাংলাটিমের দুই জঙ্গি নাহিয়ান ও মাসুদ রানাকে গ্রেফতার করে ডিবি।

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G