নীলফামারীতে দূর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ মে ৬, ২০১৭ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আজ শনিবার জলঢাকা উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যদি ঘটে অগ্নিকান্ড, পরিবার হয় লন্ডভন্ড। মানুষ হলে সচেতন, হবে দূর্যোগ প্রশমন। দূর্যোগে ক্ষতি অজ্ঞতায়, জানমালের রক্ষা দক্ষতায়। যদি পোড়ে আগুনে, ক্ষতি বাড়ে শতগুণে। ফায়ার সার্ভিসের নাম্বার নিন, আগুন লাগলে খবর দিন- “দূর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে” স্লোগানগুলো সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদেরকে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কৌশল শেখানো হয়। এছাড়া দুর্যোগ বিষয়ে শিক্ষার্থীদেরকে প্রজেক্টরের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কেও বিভিন্ন চিত্র প্রদর্শণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ শাখা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, মহিলা রিভা আমজাদ, আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এনামুল হক, মমতাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ও গোলানো ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G