নীল নীলিমাতে আঁচল!

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

acholসামনের মাস থেকে এখলাস আবেদীনের ‘নীল নীলিমা’ নামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আঁচল। এরইমধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ছবিটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন মনিরাজ খান।

আগামী মাসের পাঁচ তারিখে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হবে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। চলবে টানা এক সপ্তাহ। টাঙ্গাইলসহ ছবিটির শুটিং করা হবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, রাঙ্গামাটি, বান্দরবানসহ কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।

ছবিটির পাঁচটি গানের কথা লিখেছেন যৌথভাবে সুদীপ কুমার দীপ এবং তারেক তুহিন। দু’একদিনের মধ্যেই গানগুলোর রেকর্ডিং করা হবে।

ছবির পরিচালক একলাস আবেদীন বলেন, ‘আরও আগেই ছবিটির শুটিং শুরু করার কথা ছিল। নায়করাজ রাজ্জাককে নিয়ে ছবিটির ক্যামেরা ওপেন করতে চেয়েছিলাম। কিন্তু নায়করাজের অসুস্থতার কারণে সেটা সম্ভব করতে পারছি না। তাই ছবিটির অন্যান্য শিল্পী ঠিক করে আগামী মাসেই শুটিং শুরু করতে যাচ্ছি।’

আঁচল ও মনিরাজ খান ছাড়া ছবিটিতে আরও অভিনয় করবেন অমিত হাসান, আলীরাজ, সুচরিতা, দুলারীসহ অনেকে।
প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G