নোবিপ্রবিতে নতুন বিভাগ ও অনুষদ চালু

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ৮:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ পূর্বাহ্ণ

নোবিপ্রবি প্রতিবেদক

nobiprobiনতুন তিনটি বিভাগ ও দুটি ইনস্টিটিউট এবং একটি অনুষদ চালু করার অনুমতি পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ অনুমতি দিয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। খুব শীঘ্রই এগুলো চালু করা হবে বলেও জানা যায়।

অনুমতি প্রাপ্ত নতুন বিভাগসমূহ হলো- বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগ; ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং স্ট্যাটিসটিক্স বিভাগ।

ইনস্টিটিউটসমূহ হচ্ছে- ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)।

এ ছাড়া নতুন অনুষদ হচ্ছে- সোশাল সায়েন্স এন্ড বিজনেস স্টাডিজ অনুষদ। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে বিভাগ ও ইনস্টিউটের সংখ্যা হলো ১৭টি।

পুরাতন বিভাগসমূহ হলো- (১) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

(২) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স

(৩) ফার্মেসী

(৪) এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

(৫) মাইক্রোবায়োলজি

(৬)এপ্লায়েড ম্যাথমেটিক্স

(৭) ইংরেজি

(৮) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন
সায়েন্স

(৯) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড
ডিজাস্টার ম্যানেজমেন্ট

(১০) বিজনেস এডমিনিস্ট্রেশন

(১১) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

(১২) ইকনোমিক্স

(১৩) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং

(১৪) এগ্রিকালচার বিভাগ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G