নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৫ সময়ঃ ৪:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

NSTUস্বতন্ত্র পে-স্কেলের দাবিতে আজ নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত মানব বন্ধন ও কর্মবিরতি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম অহিদুজ্জামান, প্রো-ভিসি আবুল হোসেন,শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সহ বিভিন্ন ডিপার্টমেন্ট এর শিক্ষক মহোদয়।

ড. অহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড গড়ার কারিগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে এই শিক্ষকরা আজ অবহেলিত। ভারতে ২০ বছর আন্দোলন করে শিক্ষকরা তাদের দাবি আদায় করেছে।তিনি এই আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেন।

প্রো-ভিসি প্রফেসর আবুল হোসেন তার বক্তব্যে বলেন, পে-স্কেল নয় যথাযথ মর্যাদা পেলেই জাতি দায়মুক্ত হবে।

শিক্ষক সমিতির সভাপতি ড . জাহাঙ্গীর সরকার বলেন সচিব গড়ার কারিগর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই আজ সচিবসম মর্যাদা পায় না।তিনি বঙ্গবন্ধু কন্যার কাছে এর যথাযথ দ্রুত সমাধান দাবি করেন।এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের রবিবার এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

উল্লেখ্য প্রায় অর্ধশত শিক্ষক উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর প্রদান করেন। সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G