নোবিপ্রবিতে সমাবর্তনের ৬ মাসেও মেলেনি সনদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতিক্ষণ ডট কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমাবর্তনের প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও সনদপত্র হাতে পাননি ১ম সমাবর্তনে অংশগ্রহণকারীরা।
২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমাবর্তনে অংশগ্রহণকারীরা এখনও তাদের নির্ভুল সনদপত্র পান নি।সনদপত্রে ব্যাচেলর বানান ভুল ছিল।
এ সনদপত্র তৈরি কমিটির প্রধান ছিলেন ড: সেলিম হোসেন। তার এই ব্যর্থতার শাস্তির জন্য কর্মকর্তা-কর্মকচারীরাও আন্দোলন করে কিন্তু আজ পর্যন্ত এর কোন সুরাহা হয় নি।
এদিকে অনেক শিক্ষার্থী তাদের চাকরীর জন্য মূল সনদপত্র দেখাতে না পারায় বিপাকে পড়ছেন । এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড: আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কাজ অনেকটা শেষ হয়ে এসেছে।
এ নিয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের চেয়ারম্যান ড: আশিকুর রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রবি
























