নড়াইলে আটক ১৬

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

norailনড়াইলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে মো: লিমন (৩০) নামে এক ছাত্রদল কর্মী রয়েছেন।

নড়াইল পুলিশ কন্ট্রোল রুম জানায়, নড়াইল সদর থানা থেকে ৬ জন, লোহাগড়া ৪ জন, কালিয়া ৪ জন ও নড়াগাতি থেকে ২ জনকে আটক করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G