নড়াইলে আটক ২৬

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrestনড়াইলে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল মিরাজ ওরফে জনিসহ (২৭) ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে সদর থানায় ১১ জন, লোহাগড়া থানায় ৫ জন, কালিয়া থানায় ৪ জন ও নড়াগাতী থানায় ৬ জন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা মামলায় নড়াইল পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল মিরাজ ওরফে জনি ও বিভিন্ন অভিযোগ ও মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/লিটন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G