পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ১২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

acidentপঞ্চগড়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন আক্তার (২৫), মেয়ে ওরপি (৬), চাচি নার্গিস আক্তার (৩৫), অটোরিকসার চালক মোস্তাফিজুর রহমান (৩০) এবং দশম শ্রেণীর ছাত্র মনির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জবদল থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়।

গুরুতর অবস্থায় দুইজনকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G