পদ হারাচ্ছেন মির্জা আব্বাস

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৬:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

abbasফৌজদারি মামলার আসামি হওয়ায় ঢাকা ব্যাংকের পরিচালক পদে মির্জা আব্বাসের পুনঃনিয়োগ আবেদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন,‘মির্জা আব্বাস ফৌজদারি মামলার আসামি। আর একজন আসামি একটি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে জনগণের আমানতের সুরক্ষা প্রদান করতে পারবেন না। আর তাই আমরা পুনঃনিয়োগ আবেদন বাতিলের ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকের নিয়মিত বৈঠকে অংশগ্রহণ করেন না এমন ব্যক্তিকে কেন পুনঃনিয়োগের অনুমোদন চাওয়া হয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৪ জুলাই ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রাশেদুর রহমানকে এ সংক্রান্ত চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২টি সভা (২৩৭-২৪৮তম) অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১টিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন মির্জা আব্বাস।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ব্যাংকের পরিচালক মির্জা আব্বাসের বিরুদ্ধে ৩১টি ফৌজদারি মামলা রয়েছে।

এদিকে ব্যাংক কোম্পানি আইন-২০১৩ এর ১৫ ধারার ৬(ই) উপ-ধারায় বলা হয়েছে, ব্যাংকের কোনো পরিচালকের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে যদি কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে তবে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G