পবিত্র স্থান নিয়ে ইসরায়েল জর্ডানের সমঝোতা

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ৯:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

151024163402_john_kerry__624x351_afpমার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, জেরুজালেমের একটি পবিত্র স্থানকে ঘিরে উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছে জর্ডান এবং ইসরায়েল।

জর্ডানে একটি বৈঠক শেষে একথা জানান মি. কেরি। মুসলিমদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত স্থানটির আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক জর্ডান।

ইসরায়েলি এবং ফিলিস্তিনীদের মধ্যে সাম্প্রতিক সহিংসতার কেন্দ্রবিন্দুতে ছিল এই স্থানটি। মি. কেরি বলেন, সেখানে বর্তমান আইন বলবৎ রাখার প্রতিশ্রুতি পুন:নবায়ন করেছে ইসরায়েল।

ইসরায়েল আইনটি পরিবর্তন করতে চায় এমন একটি গুজবের প্রেক্ষিতে সম্প্রতি ঐ অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পায়। সাম্প্রতিক ছুরি এবং বন্দুক হামলায় অন্তত আটজন ইসরায়েলি নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে।

অন্যদিকে গত কয়েক সপ্তাহে কয়েকজন হামলাকারীসহ প্রায় ৫০ জন ফিলিস্তিনীও নিহত হয়েছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G