পরীমনি এবার লেট নাইট কফিতে

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

porimoniখুব অল্প সময়ের মধ্যেই বাংলা চলচ্চিত্রের দর্শকদের আলোচনার মূল কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

আর তাই তার সম্পর্কে দর্শকদের জানার আগ্রহটাও একটু বেশিই।

সেই ইচ্ছেটা এবার পূরণ হতে যাচ্ছে।

কারন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে আসছেন চিত্রনায়িকা পরীমনি।

‘লেট নাইট কফি’ আরটিভির নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে আগামীকাল ২৮ মার্চ শনিবার রাত ১২ টা ১ মিনিটে।

সোহেল রানা বিদুৎতের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির।

এতে টেলিফোন ও ইমেইলের মাধ্যমে দর্শকদের সাথে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলা হবে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G