পাকিস্তানে সেনাবাহিনীর ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

pakistanপাকিস্তানে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার শিল্পনগরী গুজরানওয়ালার কাছে চানাওয়ান খাল পার হওয়ার সময় ব্রিজ ভেঙ্গে গেলে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া শুক্রবার (০৩ জুলাই) টুইটারে এক বার্তায় জানান, এ পর্যন্ত ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে উদ্ধারকর্মী ও ডুবুরিরা। এদের মধ্যে অন্তত ৫ জন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়, নিহতদের মধ্যে ইউনিট কমান্ডার, তার স্ত্রী ও মেয়েও রয়েছেন।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র আব্দুল রউফ তাহির জানিয়েছেন, সামরিক ট্রেন দুর্ঘটনার ৯০ মিনিট আগে একই ব্রিজের ওপর দিয়ে অপর একটি যাত্রীবাহী ট্রেন নির্বিঘ্নে পার হয়ে গেছে।

তিনি বলেন, আমরা নিয়মিতই আমাদের সেতুগুলো পরীক্ষা করে থাকি। এই মুহূর্তে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।

পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করে এক বিবৃতিতে শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G