পাটগ্রামে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প, আটক ১৩

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

patgramলালমনিরহাটের পাটগ্রামে জামায়াত পরিচালিত জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জন শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করা হয়।

পাটগ্রাম থানার এসআই মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উপজেলার রহমতপুর শিফাইর কামাত এলাকায় জামায়াত নেতৃত্বাধীন জঙ্গি ক্যাম্পের অবস্থান। গোপন সংবাদের ভিত্তিতে থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও ওসি (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রহমতপুর এলাকার জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের বিভিন্ন উপকরণসহ ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়’।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক জামায়াত নেতা আয়নাল হক প্রধান (৩২), পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৯), একই এলাকার মোশারফের ছেলে ফরহাদ হোসেন (১৭), নজরুল ইসলামের ছেলে সাফিউল হোসেন (১৭), আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিবু (২৫), শমসের আলীর ছেলে রোকনুজ্জামান (২৫), একই ইউনিয়নের প্রাণকৃষ্ণ এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ হাসান (২২), জগতবেড় ইউনিয়নের পশ্চিমজগতবেড় এলাকার মাহবুবের ছেলে নুর আলম(১৬), আমিনুর হকের ছেলে আলতাফ হোসেন (২২), একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার বদিয়ার রহমানের ছেলে নুর হুদা (১৯), হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আবু বক্করের ছেলে আব্দুর রহিম (২০), একই উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা এলাকার আহম্মেদ হোসেন আলীর ছেলে শমসের আলী (৩৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নান্দিশহর এলাকার সহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রতন মিয়া (২২)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিম সাংবাদিকদের জানান, ‘উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় স্থানীয় জামায়াতের অগ্রগামী রোকন সদস্য আয়নাল হক প্রধানের বাড়িতেই অতিগোপনে জঙ্গি প্রশিক্ষন ক্যাম্প গড়ে তোলা হয়। সেখানে ছোট ছোট উপদলে ভাগ করে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার শিবির নেতাদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়।

তিনি জানান, আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় শিবিরের নেতা শমসের আলী ও গাইবান্ধার পলাশবাড়ির মোহাম্মদ রতন মিয়া ওই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন।

প্রতিক্ষণ/এডি/বুলবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G