পানিতে চলবে কম্পিউটার!

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৮:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

computer-salesবিজ্ঞানী মনু প্রকাশ এবার এমন এক কম্পিউটার তৈরি করেছেন যা চালু রাখতে পানির ফোঁটাই যথেষ্ট। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনু প্রকাশের মাথায় সবসময় অভিনব আইডিয়ার ভীড়। মীরাটের ছেলে অধুনা প্রবাসী বিজ্ঞানীর সাম্প্রতিক আবিষ্কার ওয়াটার কম্পিউটার।

কীভাবে কাজ করে এই কম্পিউটার?

একটি চৌম্বকক্ষেত্রে খুদে পানির ফোঁটা ধরে রাখা হয়। তার পর চৌম্বকক্ষেত্রটি ঘুরিয়ে দিলে দেখা যায় পানির ফোঁটাগুলি সমদূরত্ব রক্ষা করে একই ভাবে ঘুরতে থাকে। এই ব্যবস্থা আসলে কম্পিউটার ঘড়ি তৈরির মূল কথা। যে কোনও কম্পিউটারের কাজকর্ম নির্ভর করে তার ঘড়ির উপর। আধুনিক বেশির ভাগ কম্পিউটার ক্লকের উপর নির্ভরশীল। স্মার্টফোন, ডিভিআর, বিমান চলাচল, ইন্টারনেট আধুনিক জীবনযাপনের অঙ্গ এই সমস্ত ডিভাইস ও সিস্টেমের মসৃণ কর্ম দক্ষতা এই ঘড়ির উপর ভিত্তি করেই তৈরি।

কম্পিউটার ঘড়ির প্রধান কাজ যন্ত্রের বিভিন্ন কাজের পর্যায়কে ছন্দবদ্ধ করা। ঘড়ি অচল হলে ছন্দপতন ঘটে যা গোটা ব্যবস্থাকে অকেজো করে দেয়। প্রকাশ জানিয়েছেন, ‘ছন্দবদ্ধতাই কম্পিউটারের মসৃণ ও নির্ভুল কাজের ভিত্তি। বিষয়টি ডিজিটাল লজিকের উপর দাঁড়িয়ে আছে।’

নেচার ফিজিক্স পত্রিকায় প্রকাশিত রচনায় এ কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিবৃত হয়েছে। মৌলিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অধ্যাপক মনু প্রকাশের এ আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে এক নয়া দিশা দিয়েছে তার এ কাজ। উল্লেখ্য, ২০১৪ সালে কাগজের টেলিস্কোপ বানিয়ে চমকে দিয়েছিলেন তিনি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G