পার্থ বড়ুয়ার নতুন মিউজিক ভিডিও!

প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ৮:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ParthoBG_528358868বাংলাদেশে দীর্ঘ সময় ধরে সদর্পে কাজ করছেন এমন হাতে গোনা কয়েকজন ব্যান্ড শিল্পীর অন্যতম পার্থ বড়ুয়া। দীর্ঘদিন ধরে তিনি ব্যান্ড দল সোলসের সঙ্গে যুক্ত। আইয়ুব বাচ্চু ও তপন চৌধুরীর মতো শিল্পীরা যখন সোলস ছেড়ে চলে যান, তখন দেশের অন্যতম প্রধান এ ব্যান্ডের হাল ধরেন পার্থ।

এবার তাঁর ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান ও ভিডিও নিয়ে হাজির হচ্ছেন পার্থ বড়ুয়া । ইউটিউবে তাঁর নিজস্ব চ্যানেলে আজ (রবিবার) রাতে প্রকাশ পাচ্ছে তার নতুন গানের এই মিউজিক ভিডিওটি। ‘শুদ্ধতা’ শিরোনামের গানটি লিখেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত। সুর সঙ্গীত পরিচালনার পাশাপাশি কন্ঠ দিয়েছেন পার্থ নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রাবনের বৃষ্টি’ শিরোনামের একটি নাটকের জন্য ‘শুদ্ধতা’ গানটি আংশিকভাবে করেছিলাম। নাটকটি প্রচারের পর গানটির জন্য অনেক সাড়া পেয়েছি। ভক্তদের অনুরোধে এবার সম্পূর্ণভাবে রেকর্ডিং করে ভিডিও তৈরি করেছি। আশা করছি নতুন এই গানটির ভিডিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। বর্তমানে পার্থ বড়ুয়া অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G