পাশ হচ্ছেনা ওবামার ‘ফার্স্ট ট্র্যাক’ বিল

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

ovamaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে বাণিজ্য বিষয়ক বহুপক্ষীয় চুক্তি করতে ফার্স্ট ট্রাক বিলটি শেষ পর্যন্ত পাশ হচ্ছেনা।

মূলত হাউজ অফ রিপ্রেজেন্টেটিভদের বিরোধিতার কারণেই ঝুঁলে গেছে ওবামার কাঙ্ক্ষিত এই বিলটি।

বিলটি পাশ করানোর লক্ষ্যে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিলটির পক্ষে সমর্থন আদায়ের জন্যই ক্যাপিটাল হিল-এ কংগ্রেসে দেখা করতেও যান তিনি। কিন্তু এত চেষ্টার পরেও বিলটি পাশ করানো সম্ভব হয় নি। এমনকি ওবামার নিজের দল ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যও এর বিপক্ষে অবস্থান নেন।

বাণিজ্যিক সুবিধার আশায় প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর মধ্যে ব্যবসার পরিধি বাড়ানোর লক্ষে বিলটি আনা হয়েছিল। আর এটি প্রত্যাখ্যান করার জন্য নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রেপেজেন্টেটিভ এর সংখ্যালঘুদের নেতা ন্যান্সি পেলোসি।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G