পিএসসি, জেএসসি ও জেডিসির ফল প্রকাশ

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ১০:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

SSCপ্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে  পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
 
আটটি বিভাগে পিএসসিতে পাসের হার ৯৮.৫২%। ঢাকা বিভাগে পাসের হার ৯৮.৭৪%, রংপুর ৯৮.৫৬%, কুমিল্লা ৯২.৫১%, রাজশাহী ৯৯.০০%, চট্টগ্রাম ৯৮.৪১%, খুলনা ৯৮.৯৭%, বরিশাল ৯৮.৩০% এবং সিলেট বিভাগে পাসের হার ৯৬.৭৯%।

এ বছর ২৮ লাখ ৩৯ হাজার ২৩৮ শিক্ষার্থী পিএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২৭ লাখ ৯৭ হাজার ২৭৪ জন। জিপিএ ৫ পেয়েছে দুই লাখ ৭৫ হাজার ৯৮০ জন।

জেএসসিতে পাসের হার ৯২.৩৩%। গত বছর পাসের হার ছিল ৯০.৪১%। এ বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন। গতবার ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৭১ জন। এ বছর পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। গতবারের তুলনায় জিপিএ ৫ বেশি পেয়েছে ৪০ হাজার ২৮ জন।

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও টেলিটক মোবাইলের ওয়েবসাইটে। এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও জানতে পারবেন শিক্ষার্থীরা।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G