পিএসসি, জেএসসি ও জেডিসির ফল আজ

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

PSCপ্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

সকাল ১০টায় জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল গণভবনে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন প্রাথমকি ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বেলা সাড়ে ১২টার দিকে পিএসসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। বেলা দেড়টার দিকে দেওয়া হবে জেএসসি ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা।

তারপর জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও টেলিটক মোবাইলের ওয়েবসাইটে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেওয়ার পর দুই মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর শুরু হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। শেষ হয়েছে গত ১৮ নভেম্বর। এবার এ পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ এবং জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন রয়েছে। অন্যদিকে, ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর। দুটি পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G