পিরোজপুরে কুপিয়ে শ্বশুর-পুত্রবধুকে হত্যা

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ১০:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hottaঘরে ঢুকে কুপিয়ে শ্বশুর-পুত্রবধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করার এই ঘটনাটি ঘটে। নিহত শ্বশুরের নাম রাজন পাইক এবং পুত্রবধূর নাম মেরি পাইক।  ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

রাতে মুখোশ পড়া কয়েকজন ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্বশুর রাজন পাইক এবং পুত্রবধূ মেরি পাইককে হত্যা করে পালিয়ে যায়। এ সময় ঘরে অন্য কেউ ছিল না।

নিহত মেরির স্বামী সুশীল পাইক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করায় তিনি বাড়িতে ছিলেন না। তার দুই মেয়ে একজন বরিশালে নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করেন এবং অন্য মেয়ে সরকারি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন বলেছেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

 

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G