পৃথিবীর সবচেয়ে দামি মোটরবাইক

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৬:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bykeকখনো কি ভেবেছেন একটি বাইকের দাম কোটি টাকার উপরে হতে পারে? হ্যাঁ, এমনি একটি বাইক বাজারে ছেড়েছে সুইজারল্যান্ডের মোটরবাইক কোম্পানি ‘ফিলিন’ বাইকটির নাম দেয়া হয়েছে ‘ফিলিন ওয়ান’।

বর্তমানে বাইকটি বাজার মূল্য ২,৮০,০০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এটির দাম পড়বে প্রায় ২ কোটি ২০ লক্ষের মতো।

আপনি যত দামি গাড়ি করে ঘুরেন না কেন মোটরসাইকেলের কদর’ই কিন্তু আলাদা। বাংলাদেশের বাজারে বর্তমানে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দামের বাইক পাওয়া যায়, যেটি হোন্ডা কোম্পানির  ‘সিবিআর ১৫০’।

বাইকটির মূল বৈশিষ্ট্য- বাইকটির ডিজাইন করেছেন বিখ্যাত ফরাসি ডিজাইনার ইয়াকুবা। তিনি গত ১০ বছর যাবত একটানা কাজ করেছেন এমন একটি বাইক ডিজাইন করার জন্য।বাইকটির ইঞ্জিন ৮০১ সিসি, ৩টি সিলিন্ডার বিশিষ্ট ৪ স্টোক।

ফিলিন ওয়ান তৈরিতে ব্যাবহার করা হয়েছে কার্বন ফাইবার, টাইটানিয়াম, উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়াম ও চামড়ার। এটি ১৭০ বিএইচপি ক্ষমতা সম্পন্ন। কোম্পানিটি বলছে, ৪ বছর ধরে প্রযুক্তিগত গবেষণা চালানোর পর তারা বাইকটি উৎপাদন করেছে।

ডিজাইনার ইয়াকুবা জানান, এটি মোটরসাইকেলের চেয়ে বেশি কিছু। বিলাসী গ্রাহকদের জন্য উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এটি বানানো হয়েছে।

অবাক করা ব্যাপার হল এতো ক্ষমতা সম্পন্ন একটি বাইকের ওজন মাত্র ১৫৫ কেজি।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G