পৌনে দুই লাখ টাকা সালামি পেয়েছেন পরীমনি

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

pori 3ঈদ মানে আনন্দ আর ঈদের আনন্দের সবচেয়ে বড় অংশ হচ্ছে ঈদ সালামি। ঈদ সালামি থেকে বঞ্চিত হন না তারকারাও। আর এবার ঈদে সম্ভবত সবচেয়ে বেশি সালামি পেয়েছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত নায়িকা পরীমনি। তিনি প্রায় দুই লাখ টাকা সালামি পেয়েছেন।

পরীমনির মনটা খুব খারাপ ছিল, না অন্য কোনো কারণে নয়। এমন একটা আনন্দের দিনে সারাদিন বৃষ্টি হলে কেমন লাগে! তাই সারাদিন বাসা থেকে বের হতে পারেননি। তবে রাতের বৃষ্টি দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। রাজধানীর ফাঁকা রাস্তায় গাড়িতে বসে বৃষ্টি দেখে সারাদিনের মন খারাপ ভাবটা উধাও হয়ে যায়। যে বৃষ্টিতে মন খারাপ ছিল ঈদের দিনের শেষ সময়টা সেই বৃষ্টিই মন ভালো করে দিল। বৃষ্টিস্নাত ঢাকার চিরচেনা পথে ঘুরে মুগ্ধতা নিয়ে ঈদ শেষ করেন।

পরীমনি সারাদিন বাসাতেই ছিলেন, কোথাও যাওয়া হয়নি। আত্মীয়-স্বজন বাসায় এসেছিল, কাজিনরা বাসায় এসেছিল। সবাই পরীমনিকে সালামি দিয়েছেন শেষ পর্যন্ত গুনে দেখা গেল সালামির পরিমাণ প্রায় পৌনে দুই লাখ টাকা।

সালামি দিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে পরীমনি জানান, ছোটবোন সারাদিনে আমাকে ১১ বার সালাম করেছে। প্রতিবারই এক হাজার টাকা দিয়েছি। ছোটভাই দুইবার সালাম করেছে। তাকে দিয়েছি দুই হাজার টাকা।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G