প্রথমবারের মতো জুটিবদ্ধ ফেরদৌস-মিম

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

mim_ferdaosজনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী, মডেল বিদ্যা সিনহা মিম ২৯ এপ্রিল সিলেট যাচ্ছেন। একটি আবাসন কোম্পানির বিজ্ঞাপনচিত্রের শুটিং করতেই তারা সেখানে যাচ্ছে বলে জানা গেছে।

আর এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে জুটি বাঁধছেন ফেরদৌস-মিম। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন রিপন নাগ।

এ প্রসঙ্গে ফেরদৌস রাইজিংবিডিকে বলেন, ‘২৯ এপ্রিল বিজ্ঞাপনের শুটিং করতে সিলেট যাচ্ছি। এটি একটি নতুন আবাসন কোম্পানির বিজ্ঞাপন। প্রথমবারের মতো আমি ও মিম এক সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। আশা করছি কাজটি ভালো হবে।

ফেরদৌস অভিনীত সর্বশেষ এক কাপ চা এবং চার অক্ষরের ভালোবাসা সিনেমা দুটি মুক্তি পেয়েছে। অন্যদিকে বিদ্যা সিনহা মিম সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের সুইট হার্ট সিনেমার শুটিং করেছেন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G