প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে বগুড়া

প্রকাশঃ নভেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

boguraপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে বগুড়া সেনানিবাসে পৌঁছাবেন। সেখানে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা)প্রদান করবেন ।
এরপর বেলা আড়াইটায় তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। দীর্ঘ সাত বছর পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বগুড়াকে। ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে জনসভাস্থল পর্যন্ত স্বাগত ও অভিনন্দন লেখা সম্বলিত রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও তোড়ণ নির্মাণ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

জনসভায় প্রধানমন্ত্রী আনুমানিক এক হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বগুড়াবাসী আশা করছে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছাড়াও প্রধানমন্ত্রী জনসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন। যাতে বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। চলতি দুই মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর এটিই তার প্রথম বগুড়া সফর। আর তাই এই সফর অনেক গুরুত্ব বহন করছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর বগুড়া আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলীয় নেত্রীকে কাছে পেতে দলীয় নেতা-কর্মী উদগ্রীব হয়ে আছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলের পক্ষ থেকে বগুড়াকে সিটি করপোরেশন অথবা বিভাগীয় শহর হিসেবে এবং বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে ঘোষণার দাবি জানানো হয়েছে।’
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G