প্রসঙ্গ বার্গম্যান: আরও ১০ বিশিষ্ট জনকে অব্যাহতি

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

international-crime-tribunal-আন্তর্জাতিক-অপরাধ-ট্রাইবুনালনি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানকে দেওয়া সাজার বিরুদ্ধে বিবৃতি দানকারী দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে আরও ১০ জনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় গত ২৩ ফেব্রুয়ারি বিবৃতিদাতা ১৪ জনকে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল। এ নিয়ে দু’দিনে ক্ষমা পেলেন মোট ২৪ জন।

বার্গম্যানের পক্ষে বিবৃতি দেওয়ায় বাকিদের বিষয়ে আগামী ১৮ মার্চ আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আবেদন গ্রহণ করে আদালত বিবৃতিদানকারী ১৫ জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিলেন।

ঐ ১০ জন হলেন, সেউতি সবুর, ড. ফোস্টিনা পারেরা, মহিউদ্দিন আহমেদ, মো. নুর খান লিটন, ড. ফিরদৌস আজিম, ড. আলী রিয়াজ, ড. পারভিন হাসান, ড. দীনা এম সিদ্দিকী, ড. সামিয়া হক ও তসলিম সারাহ শাহাবুদ্দিন।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে নিজের ব্লগে মন্তব্য করে ব্রিটিশ সাংবাদিক বার্গম্যানের পক্ষে মোট ৪৯ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দেন। এরপর আদালত তাদের সবার কাছে ব্যাখ্যা চেয়েছেন।

আপত্তিকর মন্তব্যের জন্য আদালত বার্গম্যানকে গত বছরের ২ ডিসেম্বর ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G