প্রাথমিক সমাপনী কালকের পরীক্ষা ৩০ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

somaponi porikkha1পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর (পিএসসি) আগামীকালকের পরীক্ষাটি পিছিয়ে দেয়া হয়েছে। উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

রোববার বেলা সাড়ে ১১টায় মতিঝিল সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান । তবে অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসলামীর নেতা জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।

রোববার থেকে শুরু হয়েছে পিএসসি পরীক্ষা ।তবে পূর্বের সূচি অনুযায়ী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন আনায় এখন তা শেষ হচ্ছে ৩০ নভেম্বর।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G