প্রিয় তারকার সঙ্গে মিলা ও সজল

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ
দেশসেরা মডেল নোবেলের ভক্ত শুধু সাধারণ দর্শকই নন, তারকাদের কাছেও তিনি প্রিয়। অভিনেতা সজল আর এক সময়ের লাক্স ফটোসুন্দরী মিলা হোসেন আছেন সেই তালিকায়। এবার প্রিয় তারকার সঙ্গে অভিনয় করে উচ্ছ্বসিত এই দু’জন। ‘অতঃপর নদী’ নামের নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘চাকরির পাশাপাশি বিজ্ঞাপন কিংবা নাটকে কাজ করি। এ নাটকের গল্পটা খুব ভালো লেগেছে। মিলা এবং সজল আমার স্নেহভাজন। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী।’
কিছুদিন আগে দেশে ফিরেছেন মিলা। তিনি বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে কয়েক বছর আগে আমেরিকায় একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। গত বছর একটি নাটকেও কাজ করেছি। তার সঙ্গে কাজ করতে পারা সবসময়ই আমার কাছে অনেক আনন্দের।’

রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। চলতি বছরের রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অতঃপর নদী’।

বাংলাদেশ সময় : ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G