প্রেমিকার জন্য স্টেশনে ২০ বছর!

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ১২:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

প্রেমিকার জন্য স্টেশনে ২০ বছর!লাইলির প্রেমের টানে পথে পথে ঘুরে কায়েছ হয়েছিল মজনু। ইউসুফের প্রেমের অপেক্ষায় থেকে জুলেখা হয়েছিল থুড়থুড়ে বুড়ি। আর সত্যিকারের প্রেমে পড়ে চণ্ডিদাস নাকি শুকনো পুকুরেই ১২ বছর ধরে বড়শি পেতে অপেক্ষা করেছিলেন  রজকিনীর জন্য।

এমন সব প্রেমের কাহিনীকে হার মানানোর মত আরেক কাহিনীর জন্ম দিয়েছেন তাইওয়ানের অহ জি। ৪৭ বছরের অহ জি গত ২০ বছর ধরে একটি রেলস্টেশনে অপেক্ষা করছেন তার প্রেমিকার জন্য।

কোনো বাঁধাই হার মানাতে পারেনি এই প্রেমিককে। এত কষ্টের ভেতর দিয়েও টানা প্রায় দুই দশক ধরে তাইওয়ানের তাইনান রেলস্টেশনে প্রেমিকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন অহ জি। তাকিয়ে থাকেন  যাত্রীদের দিকে আর ভাবেন এই  বুঝি এল তার ভালোবাসার মানুষ।

স্টেশনে আসা-যাওয়া করা লোকজন প্রতিদিন অহ জিকে দেখেন, ঠিক এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন জি। প্রথম কয়েক বছর জি অপেক্ষা করতেন রেলস্টেশনের প্রবেশমুখের সামনে একটি সিঁড়ির ওপর। ইদানীং তিনি দাঁড়ান বহির্গমন পথের সামনে। প্রতিটি ট্রেন থেকে নেমে আসা যাত্রীদের দিকে তাকিয়ে থাকেন জি। চলার পথে মানুষও তাকিয়ে দেখেন অসহায় দাঁড়িয়ে থাকা লোকটিকে। অনাহারে খোলা আকাশের নিচে অপেক্ষারত জিকে।

এত বছরে সবারই পরিচিত মুখ প্রেমিক জি। কেউ একটু খাবার দিয়ে যান। কেউ একটি পোশাক। প্রথম দিকে মাঝে মধ্যে পরিবারের কেউ এসে তাকে বুঝিয়ে-সুজিয়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছেন, তবে তাতে রাজি হননি জি। বছর তিনেক আগে সমাজকর্মীরা তাকে ধরে নিয়ে ভর্তি করিয়েছিলেন একটি হাসপাতালে। সেখান থেকে তিন দিনের মাথায় পালিয়ে ঠিক আগের জায়গাতেই অবস্থান নিয়েছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G