প্রেসিডেন্ট না হলেও নেতৃত্ব দেব

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

myanmarমায়ানমারের বিরোধী নেত্রী আং সান সুচি অঙ্গীকার করেছেন, সে দেশের আসন্ন নির্বাচনে তাঁর দল জিতলে তিনিই সরকারের নেতৃত্ব দেবেন। যদিও তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।

মায়ানমারে আগামী রবিবার, ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা হবে সে দেশে গত পঁচিশ বছরের মধ্যে প্রথম উন্মুক্ত নির্বাচন।

কিন্তু এই নির্বাচনে মিস সুচি-র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) যদি জেতেও, তাহলেও দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে তাঁর সাংবিধানিক বাধা রয়েছে। মায়ানমারের সেনাবাহিনী যে সংবিধানের খসড়া তৈরি করেছে, তাতে বলা হয়েছে বিদেশি নাগরিককে বিয়ে করলে কেউ দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না।

আং সান সুচির প্রয়াত স্বামী ঐতিহাসিক মাইকেল অ্যারিস ছিলেন ব্রিটিশ নাগরিক, ফলে নতুন সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্টর পদ মিস সুচির জন্যও রুদ্ধ। কিন্তু এই পটভূমিতেও মিস সুচি আজ দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে ভাষণ দিতে গিয়ে বলেছেন এভাবে তাঁকে আটকানো যাবে না কারণ ভোটে তাঁর দল জিতলে সরকার পরিচালনা করবেন তিনিই।

বিরোধী নেত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট হতে না পারলেও নতুন সরকারের প্রধান হবেন তিনিই। তবে পাশাপাশি একজন প্রেসিডেন্টকেও নিয়োগ করা হবে, যিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র আদর্শ ও নীতি অনুসরণ করে কাজকর্ম চালাবেন। আং সান সু চি-র এই বক্তব্যকে দেশের সেনাবাহিনীর উদ্দেশে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। তবে মিস সুচির এই বক্তব্যকে অসাংবিধানিক বলেও চিহ্নিত করা হতে পারে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G