ফিলিপাইনের প্রেসিডেন্ট হচ্ছেন কট্টরপন্থী রদ্রিগো

প্রকাশঃ মে ১০, ২০১৬ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

file (4)ফিলিপাইনের প্রেসিডেন্ট হতে চলছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া রদ্রিগো দুতের্তে। নির্বাচন-পরবর্তী জরিপগুলোতে এমন আভাস পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়, জরিপে দেখা যায়, সর্বশেষ প্রকাশিত ফলাফলে এগিয়ে আছেন নির্বাচনী সমাবেশগুলোতে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া রদ্রিগো। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র ছিলেন রদ্রিগো দুতের্তে। দুঃশাসনের জন্য কুখ্যাত এ শহরটিকে তিনি দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেন। নির্বাচনী প্রচারে এ বিষয়টি সামনে আনেন তিনি। এ ছাড়া প্রেসিডেন্ট বেনিনগো অ্যাকুইনোর সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি হওয়ার পরও দারিদ্র্য এর্ং অসমতা বৃদ্ধির পাওয়ার বিষয়টি সামনে আনেন রদ্রিগো। এ ধরনের প্রচার ভোটে কাজে দিয়েছে বলে বিশ্লেষকদের মতামত।।

ভোট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ‘পারিশ পেস্টোরাল কাউন্সিল ফর রেসপনসিবল ভোটিং’ জানায়, দুতের্তে এক কোটি ৪৮ লাখের বেশি ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৩৯ শতাংশ। পক্ষান্তরে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানুয়েল রোক্সাস পেয়েছেন ৯০ লাখ ভোট (মোট ভোটের ২৩ শতাংশ)।

ফিলিপাইনের নির্বাচনী কর্মকর্তারা জানান, পাঁচ কোটি ৪০ লাখ নিবন্ধিত ভোটারের ৮১ শতাংশ ভোট দিয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছাড়াও স্থানীয় সরকারের ১৮ হাজার প্রতিনিধি বাছাই করা হবে।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G