ফুল শুকালেও মানুষের ভালোবাসা শুকাবে না

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০১৬ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

kkআওয়ামী লীগের নেতাকর্মীদের জনসম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেছেন, ফুল শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসা শুকাবে না।

আজ বুধবার সকাল ১০টার দিকে যশোর সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল।

নেতাদের ফুল দিয়ে খুশি না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন মানুষকে খুশি করা। আজকে যে ফুল আপনারা এনেছেন, এই ফুল শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালোবাসা কোনো দিনও শুকাবে না।’

‘ফুলগাছের ফুল, কাগজের ফুল, ফুলের মালা—সব শুকিয়ে যাবে। কিন্তু যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, সেই ভালোবাসার ফুল কোনো দিনও শুকাবে না।’

দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারা বিভেদ সৃষ্টি করবে, যারা দলের নিয়ম-শৃঙ্খলা মানবে না, দলে থাকার কোনো অধিকার তাদের নেই।’

সকাল সোয়া ৮টার দিকে যশোর বিমানবন্দরে পৌঁছান ওবায়দুল কাদের। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G