ফেনীতে বিএনপি নেতা আটক

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 23ফেনীর দাগনভূঞায় আবদুর রহিম (৪০) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার থেকে তাকে আটক করা হয়। রহিম উপজেলার মাতুভূঞা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৮ টার দিকে উপজেলার বেকের বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিমকে আটক করে।

তার বিরুদ্ধে গত শুক্রবার ভোরে দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় মাছের ট্রাকে পেট্রোলবোমা হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রতন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G