ফেনীতে মা-মেয়ে খুন, আটক ২

প্রকাশঃ মে ২৫, ২০১৭ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

ফেনীর ফুলগাজী উপজেলায় স্বামী পরিত্যক্ত এক নারী ও তার পাঁচ বছর বয়সী মেয়েকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বুধবার সন্ধ্যার দিকে জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিবপুর গ্রামের নিজাম উদ্দিন ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঐ গ্রামের মনির আহম্মদ ভুঁইয়ার মেয়ে ফাতেমা সাথী (২৫) ও সাথীর মেয়ে শান্তিকা ইসলাম ইসমা (৪)।

নিহত ফাতেমার বোন আয়েশা কলি জানান, সন্ধ্যার পরে বাড়ির লোকজন তাদের সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত লাশ দেখতে পায়। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় মা-মেয়েকে হত্যা করা হয় বলে তাদের ধারণা।

কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ফাতেমা বাবার বাড়িতেই থাকছিলেন।

পরিবারের সন্দেহ, ফাতেমার স্বামী শাহাদাত হোসেন রিমন (৩৫) জেলে থাকলেও এ হত্যাকাণ্ডের পেছনে তিনি থাকতে পারেন।

রিমন ফুলগাজী উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট ভুঁইয়াবাড়ির আব্দুল লতিফ ওরফে রঙ্গিন কোম্পানির ছেলে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফাতেমা সাথী স্বামী পরিত্যক্তা। তিনি তার বাবার বাড়িতে থাকেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে পুলিশ তা অনুসন্ধান করছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G