ফের অভিনয়ে নোবেল-মৌ

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ৮:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

full_2000527756_1433774642একসময়ের মডেলিংয়ের জনপ্রিয় জুটি নোবেল-মৌ। একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও কাজ করেছেন। তবে কয়েক বছর ধরে এই জুটিকে কোনো নাটকে দেখা যায়নি।

দীর্ঘ সাতবছর পর আবারও ছোট পর্দায় অভিনয়ে ফিরছেন মডেল তারকা নোবেল ও মৌ। কৌশিক শংকর দাশের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে আসছে ঈদে। লাভ ফাইনাল  নাটকটি ঈদে আরটিভিতে প্রচার করা হবে।

নোবেল ও মৌ ছাড়া এই নাটকে আরও অভিনয় করেছেন নওশাবা, ডায়না, দাউদ নূর ও নিঝুম। নাটকটি নিয়ে নোবেল বলেন,  মৌ আর আমি এখন পর্যন্ত চার-পাঁচটা নাটকে কাজ করেছি। তার মধ্যে এটা একটু ব্যতিক্রম। এর গল্পটা খুব মজার।

পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, তিন বছর আগে এই নাটক নির্মাণের পরিকল্পনা করেছি। তখন থেকে জুটি হিসেবে নোবেল ও মৌয়ের কথাই ভেবেছি। আমার কাছে মনে হয়, একটি প্রজন্মের কাছে নোবেল ও মৌ পর্দায় এখনো স্বপ্নের জুটি।

তবে দেশের ছোটপর্দায় জনপ্রিয় জুটির কথা বলতে গেলে প্রথম দিকেই আসে মৌ ও নোবেলের কথা। দুজনই আলাদাভাবে ছোটপর্দার বিভিন্ন কাজে নিজেদের ব্যস্ত রাখলেও, আবারও ফিরছেন এই জুটি। সর্বশেষ তারা অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ পরিচালত ‘অল দ্যা বেস্ট’ নাটকে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G