ফের ঢাকায় অনুপম রায়

প্রকাশঃ সেপ্টেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

anupum rai

কয়েকমাস আগে চট্টগ্রাম ঘুরে গেলেন ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। গত ২৯ আগস্ট চট্টগ্রামে গাইতে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী। এবার আসছেন ঢাকায়।

জানা গেছে, আগামী ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (হল নম্বর ৪, নবরাত্রি) অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে অনুপমের আগে বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পীও গাইবেন। আয়োজন করেছে অন্তর শোবিজ।

এর আগেও ঢাকায় এসেছিলেন অনুপম। ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’-এ ‘আমাকে আমার মতো থাকতে দাও’ দিয়ে যার শুরু। টালিগঞ্জ পেরিয়ে তিনি পৌঁছে গেছেন বলিউডেও। লিখছেন, গাইছেন, করছেন সংগীত পরিচালনা।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G