ফের নিষিদ্ধ “রানা প্লাজা”

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rana plazaমুক্তির একদিন আগে আবারো আটকে গেল সাইমন ও পরীমনি অভিনীত আলোচিত চলচ্চিত্র ‌‘রানা প্লাজা’র সম্প্রচার ও প্রদর্শনী। ১৪ সেপ্টেম্বর পর্য্ন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের রিভিউ আবেদন শুনানির পর এই আদেশ দেয়া হয়েছে। আদালতে রিভিউ আবেদন শুনানি করেন ইউসুফ হোসেন হুমায়ুন।

বিভিন্ন দৃশ্যের কারণে শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’চলচ্চিত্রটি দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে ছিল।গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’কে সনদ দেয়।

এই ছবিতে ‘ভীতিকর চিত্র দেখানো হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম  হাই কোর্টে একটি রিট আবেদন করেন। তার আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে গত ২৪ অগাস্ট হাই কোর্ট এ চলচ্চিত্রের প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়।

হাই কোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রযোজক শামীম আক্তার গেল সপ্তাহে চেম্বার আদালতে গেলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় বিষয়টি গেল ৬ সেপ্টেম্বর রোববার আদালতে উঠে। সেখানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ছবিটির নিষেধাজ্ঞা বাতিল করার আদেশ দেন।

কিন্তু পুনরায় বিষয়টি আদালতে উঠলে আবারো স্থগিত করা হয় রানা প্লাজার সবরকমের প্রচার ও প্রদর্শনী।

প্রতিক্ষণ/এডি/এএইচকে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G