ফের নেপালে ভূমিকম্প

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

earthquakধারাবাহিক ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবারো নেপালে আঘাত হেনেছে ৫.৫ মাত্রার ভূমিকম্প।

শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৯ মিনিটে আঘাত হানা এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল দোলখা।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালে হলেও ভারতের বিহারেও অনুভূত হয়েছে। পরপর দুদিন একই মাত্রার ভূমিকম্প অনুভূত হল নেপালে। শুক্রবার ধাদিং জেলায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।তবে নেপাল কিংবা বিহারে সর্বশেষ ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূত্ত্ববিদরা বলছেন, বড় কোনো ভূমিকম্পের পরে এ ধরনের ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সব ভূমিকম্পকে বলা হয় আফটারশক। ১২ মে ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দোলখা জেলায়, শনিবারের নতুন ভূমিকম্পটির উৎপত্তি যেখানে। ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬।

গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে নেপালে। দেশটির ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এতে অন্তত আট হাজারের ও বেশী মানুষের প্রাণহানি হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G