ফের হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ১০:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুলরাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে মুক্তির পর ফের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে মুক্ত হওয়ার পর রাত ৮টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনাইটেড হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের চিকিৎসক ফাওয়াদ শুভর তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G