ফের ৪ দিনের রিমান্ডে রিজভী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rijvi rimandগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আবারো ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুক্রবার দুপুরে এ আদেশ দেন। এর আগে মোহাম্মদপুর থানা পুলিশ রিজভীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

২৩ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে তিন দিনের রিমান্ড দেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন। মামলা সষ্ঠু তদন্তের জন্য মোহাম্মদপুর থানার পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় দায়ের করা অপর মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম রিজভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড দেন। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ তাকে তিন দিনের রিমান্ড দেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G